বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

বিনোদন ডেস্ক:
আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে পরীমণি বলেন, ‘একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।’

অভিনেত্রী বলেন, ‘কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।’

এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘আমি আর বসতে চাই না। যদি বসা হতোই তাহলে অনেক আগেই হতো।’

তিনি বলেন, ‘সত্যি চাই না আমি রাজের স্ত্রী পরিচয়ে থাকতে। এর চেয়ে আমার জন্য রাজ্যের মা অনেক কমফোর্টেবল, অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।’

উল্লেখ্য, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। তাদের সন্তানের নাম রাজ্যে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION