মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে পাচারের সময় ২ কেজি আইসসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অভিযান চালিয়ে ২ কজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. মেহেদি হাসান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ব্যক্তি টেকনাফ খাংকারপাড়া এলাকার মো. নবী হোসেনের ছেলে মো. মেহেদি হাসান (৩০)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ থেকে উত্তর দিকে আলুগোলা নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্ণিত স্থানে কেওড়া বাগানের ভিতরে ঘোরাফেরা করতে দেখতে পায়।

টহলদলের সন্দেহ হওয়ায় উক্ত ব্যক্তিকে আটক করে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে কেওড়া বাগানের ভিতরে কেওড়া গাছের নীচ থেকে কালো পলিথিন দিয়ে মোড়ানো একটি পুটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পুটলার ভিতর থেকে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION