শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

কাউন্সিলর প্রার্থী জামশেদকে ইসির শোকজ

ভয়েস প্রতিবেদক:

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকীকে কারণ দর্শাতে (শোকজ) বলেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না— সে বিষয়ে ঢাকায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) ইসি সচিবালয় ওই প্রার্থী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে ইসি সূত্র জানায়। সেখানে তাকে আগামী ৮ জুন বিকাল ৩টায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়, কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী আশরাফুল হুদা ২০০-৩০০ জন নারী-পুরুষ নিয়ে গোপনভাবে নির্বাচনি প্রচারণায় কালো টাকা বিতরণের সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার একদল সংবাদকর্মী সংবাদ প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করে চলে আসার পথে সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এ সময়  স্থানীয় একটি অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করাসহ নির্বাচনি আচরণবিধি বহির্ভূত কাজ করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করেছেন।

কেন ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, প্রার্থীকে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION