মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বনের ভেতর পরিচয়হীন বৃদ্ধের লাশ উদ্ধার

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় পাহাড়ি জঙ্গলের বনের ভেতর থেকে প্রায় ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ লম্বাতলীর পানির আগা নামক বনভূমির জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের লম্বাতলীর পানির আগা নামক জঙ্গলে পাহাড়ে ঢালুতে পরিচয়হীন আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিকভাবে ওই এলাকার স্থানীয় ইউপি সদস্যকে তারা অবহিত করেন। পরে খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ পাঠান বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে দ্রুত থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, থানার ওসি তদন্ত আব্দুল জব্বার ও অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে ৯টার দিকে ওই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ছেনুয়ারা ছাগল নিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভেতরে এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে ঘটনাটি স্থানীয় লোকজন ও মেম্বারকে জানানো হয়। লাশ দেখে মনে হয় দুই-তিন দিন আগে ওই ব্যক্তি মারা গেছে। লাশের শরীরে পচন ধরেছে।

থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় পরনে সাদা রংয়ের একটি লুঙ্গি ছিল। পরে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে অজ্ঞাত লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় মেম্বারের দেওয়া সংবাদের ভিত্তিতে খুটাখালী পাহাড়ি জঙ্গল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION