মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই- রাশেদ

মাসেদুল হক রাশেদ,ফাইল ছবি

এম এ সাত্তার:

মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে চান’ নাগরিক কমিটির মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ। তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই”।
কক্সবাজার পৌরসভার নাগরিক কমিটির মনোনীত মেয়র পদপ্রার্থী রাশেদ তাঁর নির্বাচনী প্রচারণাকালে দেয়া বক্তব্য এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সফল ব্যবসায়ী রাশেদ বলেন, মানুষের জন্য কাজ করতে পেরে আমার ভালো লাগে। আমার পূর্বপুরুষের ইতিহাস সমাজকর্ম করার ইতিহাস, মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস, মানুষকে বুকে টেনে নেয়ার ইতিহাস। তাদের সেই কাজকে আমি শুধু ধরেই রাখতে চাই না, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।’

কক্সবাজার পৌরসভার স্বতন্ত্র প্রার্থী রাশেদ বলেন, “১৯৭৫ সালের ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি কুচক্রীমহল হত্যা করেছে। অথচ তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা যেভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আছি সেটাও সম্ভব হতো না। সেই মানুষটির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই এই মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাঁকে বেহেস্ত নসিব করেন। তার আদর্শ ছিল মানুষের সেবা করা, দেশের সেবা করা। আমরা যেন সেই আদর্শ পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারি।’

নারিকেল গাছ প্রতীক মার্কার মেয়র প্রাথী রাশেদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কারণেই আজ দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।এদেশ যেনো একটি উন্নত রাষ্ট্রের পরিণত হয় আমরা সেদিকেই এগোচ্ছি। আর সেটি সম্ভব হবে যদি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন। উনি দেশের প্রত্যেক জেলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন চান। আমাদের শুধু তার কাছ থেকে চেয়ে আনতে হবে। আমাদের দাবির কথা নেত্রীর কানে পৌঁছাতে হবে।’

নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী রাশেদ বলেন, ‘আমি মনে করি অতীতে আমাদের এ অঞ্চলের কথা নেত্রীর কানে পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না। যদি থাকত, তাহলে এ অঞ্চলের উন্নয়ন অনেক আগেই হতো।’এই সময় রাশেদ বলেন, ‘আমি এই অঞ্চলের সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দিধায় আদেশ-নির্দেশ-উপদেশ দেবেন। আমি ব্যক্তিগতভাবে কিছুই চাই না। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’তাই মানুষের সেবার জন্য এ জীবন আরও বেশি করে উৎসর্গ করা উচিৎ বলে আমি মনে করি। আর সে লক্ষ্যে কাজ করতে আমি আপনাদের সহযোগিতা চাই।

মাসেদুল হক রাশেদ বলেন, ‘বর্তমান সরকারের আমলে শুধু এই অঞ্চলেরই উন্নয়ন হচ্ছে না, সারাদেশেই উন্নয়ন হচ্ছে। বরং এ অঞ্চল পিছিয়েছিল। বছর চার- পাঁচ আগেও অনেক পিছিয়েছিল। অথচ এই এলাকার মানুষ ভোট দিয়ে নেতা বা প্রার্থী নির্বাচিত করে। তাহলে সেই এলাকার মানুষের পিছিয়ে থাকার কারণ কী? নেতৃত্বের অভাবেই এমনটি হয়েছে। যেমন বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। অথচ বঙ্গবন্ধুর আগেও অনেক নেতা ছিলেন। কিন্তু তারা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলেই দেশ স্বাধীন করা যায় নাই। ঠিক তেমনি আমাদের সমস্যা ঢাকায় পৌঁছানোর মত উপযুক্ত নেতৃত্ব ছিল না। যদি থাকতো তাহলে কেন এই সমস্যার সমাধান হয় নাই? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে।’

নারিকেল গাছ প্রতীকে মেয়র প্রার্থী রাশেদ বলেন, ‘আমি মেয়র হতে চাই না। আমি মানুষের সেবা করতে চাই। আল্লাহ যদি কোনো দিন ওই জায়গায় আমাকে বসায় মানুষের কল্যাণে কাজ করে যাবো। তাহলে একজন মেয়রের দায়িত্ব কর্তব্যেকে প্রাধান্য দিয়ে পৌরবাসীর সেবা করে যাবো।এমনকি জনগণের কল্যাণে তা ব্যয় করব। অর্থাভাবে যারা লেখাপড়া করতে পারেন না, চিকিৎসা, মেয়ের বিয়ে দিতে পারেন না তাদের কল্যাণে ব্যয় হবে। এ রকম অনেক জনকল্যাণমূলক কাজ ওই টাকা দিয়ে করা সম্ভব।’পথসভায় আরও বক্তব্য দেন, এলাকার নেতৃস্থানীয় অন্যান্য প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION