মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাধারণ মানুষ চান, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে লালুর ডালিমের বিজয়

এম এ সাত্তার,৬ নং ওয়ার্ড ঘুরে

কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডে বর্তমান সরকারের আমলে ব্যাপক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ হয়েছে। ওয়ার্ডগুলোতে বইছে দিন বদলের হাওয়া। উন্নয়নের কারণে শহরের ওয়ার্ডগুলো যেন এক একটি আধুনিক শহরে পরিণত হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার রাস্তাঘাট পরিবর্তন হয়েছে। এলাকার ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াতও হচ্ছে শতভাগ। পরিবর্তণের ছোঁয়ায় বদলে গেছে সবকিছুই। পালাবদল ঘটেছে শহরে অবকাঠামোতে,খাদ্যের প্রাপ্যতায়, জীবনযাত্রার মানে, তথ্য প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় ও স্বাস্থ্যে। শহরের বিভিন্ন স্থানেই চোখে পড়ে সরকারের দৃশ্যমান এবং বাস্তমুখী সকল উন্নয়ন কর্মকান্ড।উত্তর ডিককূল,পেতা সওদাগর পাড়া, হাজীপাড়া অংশিক, পূর্ব বডুয়াপাড়া, সর্দারপাড়া, পশ্চিম বড়ুয়াপাড়া, সিকদার পাড়া, মালিপাড়া, নাপ্পাঞ্জাপাড়া, বিডিআর ক্যাম্প, সাহিত্যিকা পল্লী, দক্ষিণ রুমালিয়ারছড়া পূর্ব,ফল্লাইন্যা কাটা, মাটিয়া তলী এলাকা নিয়ে গঠিত পৌরসভার ৬ নং ওয়ার্ড।

আগামী ১২ জুন অনুষ্টিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভার নির্বাচন । ওয়ার্ডটিতে এখন বইছে নির্বাচনি হাওয়া। ভোটারেদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া- মহল্লার সর্বত্র চলছে নির্বাচনি আলোচনা। তৃতীয় বারের মতো ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর নির্বাচন করছেন ওমর ছিদ্দিক লালু। তাকে ঘিরে ভোটাদের ভাবনাটাই যেন অন্যরকম। দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য ডালিম মার্কার প্রার্থী লালুকে বিজয় করতে কাজ করছেন ওয়ার্ডবাসী। ৬ নং ওয়ার্ডের আমজনতার ভাবনা এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ডালিম প্রতীকের বিজয় চাচ্ছেন। ভোটাররা বলছেন ওরম ছিদ্দিক লালু পূনরায় নির্বাচিত হলে কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের আশানুরূপ উন্নয়ন হবে। লালু তৃতীয়বারের মতো কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সর্বোপরি পাড়া-মহল্লায় ভোটার ও নির্বাচনী উত্তাপ। এদিকে আসন্ন নির্বাচন ঘিরে পোষ্টার, ব্যানার, ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো পৌরসভা এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও কাউন্সিলর প্রার্থীরা চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারনা।

৬ নং ওয়ার্ডের ভোটাররা বলছে, উন্নয়নের ধারাবাহিকতায় তারা ডালিমের বিকল্প কিছু ভাবছে না। দলমত নির্বিশেষে কাউন্সিলর প্রার্থী ওমর ছিদ্দিক লালুর নানামুখী উন্নয়নের ভূয়সী প্রশাংসা করছেন সকলে। ভোটারদের ভাবনা পূনরায় ওমর সিদ্দিকী লালু নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডকে আরো আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লালুর বিকল্প হিসেবে কাউকে নিয়ে আপাতত ভাবছেননা সাধারন ভোটারা।

উল্লেখ্য- আগামী ১২ জুন ২০২৩ অুনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভার নির্বাচন। এই ওয়ার্ডটিতে মোট ভোটার ৮৭৩৮ । এরমধ্যে পুরুষ ভোটার ৪৪৯৩ জন এবং নারী ভোটার ৪২৪৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪ টি। ওই দিন ভোটাররা সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION