বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী রেল ওয়াগনের সাথে লরির সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।এছাড়া কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল হক জানান, তেলবাহী ওয়াগন ক্রসিং অতিক্রম করার সময় সিগনাল অমান্য করে একটি লরি রেললাইনে উঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সাথে লরির সংঘর্ষ হয়। এই সময় লরির নিচে চাপা পড়ে একজন নিহত হয়। আরও কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক জানান, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টগোলা ক্রসিং পার হওয়ার সময় দুই দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি লরি রেললাইনে ওঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় লরির একজন মারা গেছে। তার পরিচয় জানা যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্যাস সবদিকে ছড়িয়ে পড়েছে।

এদিকে খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের সিজিপিওয়াই তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি ওয়াগন থেকে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে যায়। এসব তেল নালা থেকে খাল হয়ে কর্ণফুলী নদীতে মিশে যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION