মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

“ শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় সাংষ্কৃতিক প্রতিযোগীতা। শুক্রবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের সহযোগীতায় ও শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা পর্যায়ে এ সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় গান,নৃত্য,আবৃত্তি,নাটকসহ সাতটি ইভেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০জন শিক্ষার্থী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দীন, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মাসুদা মোরশেদা আইভিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশ নেন ২১জন বিচারক । জেলা পর‌্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে জাতীয় পর‌্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION