রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৩জুন) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে। গোলাগুলিতে জড়িতরা আরসা ও আরএসও’র সন্ত্রাসী বলে দাবি ক্যাম্পবাসীর।

নিহত যুবক বশির উল্লাহ (৩৫) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে।

ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আর এস ও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ১০-১২ রাউন্ড গুলি বিনিময় করে। উক্ত গোলাগুলিতে বশির উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। কক্সবাজার যাওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মারা গেছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION