বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

অভিনয় ছাড়ছেন কাজল আগারওয়াল!

বিনোদন ডেস্ক:

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তাকে ঘিরে হঠাৎ করেই একটি গুঞ্জন বেশ চাউর হয়েছে। এই অভিনেত্রী নাকি সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে।

এর কারণ হিসেবে সামনে এসেছে কাজলের সন্তান নীলকে সময় দিতে না পারা। ছেলেকে সময় দিতেই সিনেমা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে তার এই বিরতি সাময়িক নাকি চূড়ান্ত, সে ব্যাপারে জানা যায়নি।

প্রতিবেদন অনুসারে, কাজল আগরওয়াল অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ারে ইতি টানার পরিকল্পনা করছেন। নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘ভগবন্ত কেশরি’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শেষ করার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার (১৫ জুন) কাজল আগরওয়ালের একটি টুইট তার ভক্তদের অনেকটাই হতবাক করে দিয়েছে। টুইটারে ঐতিহ্যবাহী পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে তিনি বলেছেন যে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি গুটিয়ে নিচ্ছেন এবং এখন শিথিল হতে যাচ্ছেন।

অভিনেত্রীর এমন টুইট ভক্তদের দুশ্চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের ক্যারিয়ার সম্পর্কে নতুন কোনো ঘোষণা দেবেন কাজল আগারওয়াল।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যাণম’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন কাজল। এরপর এ পর্যন্ত অন্তত ৫৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মাগাধিরা’, ‘ডার্লিং’, ‘বৃন্দাবনম’, ‘মিস্টার পারফেক্ট’, ‘জিলা’, ‘থুপাক্কি’র মতো আরও অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী। কাজ করেছেন ভারতের শীর্ষ তারকাদের সঙ্গে।

সূত্র : পিঙ্কভিলা

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION