মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
সারাদেশের ন্যায় কক্সবাজারেও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।
রবিবার জেলা স্বাস্থ্যবিভাগ ও পৌরসভার আয়োজনে শহরের বাহারছড়া গণস্বাস্থ্য হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান।
উদ্বোধনকালে সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান বলেন, এবারের ভিটামিন এ ক্যাস্পেইনে স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের পাশাপাশি রোহিঙ্গা শিশুদেরও একই সাথে এ ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।এ ছাড়া কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়লে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে তাদেরকেও এটি খাওয়াবে।ক্যাম্পেইনের পরবর্তী চারদিনে তা করা হবে। সংশ্লিস্ট ইপিআই সেন্টারগুলোতেও খাওয়ানো হবে এ ক্যাপসুল।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো সারোয়ার সালামমের সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা ইমরুল কায়েস, পৌরসভার মেডিকেল অফিসার ডা. সামিয়া রহমান,জেলা ইপিআই সুপার সাইফূল হক.গণস্বাস্থ্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এবার জেলার আটটি উপজেলার ১,৮০২টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৪২৭ জনকে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪লাখ ২৫ হাজার ৫৫৬ জন শিশুকে লাল রং এর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ ছাড়া একই সাথে উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ১ লক্ষ ৫২ হাজার ৩৫৬জন উভয়বয়সী শিশুদেরও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।ক্যাম্পে চারদিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।
ভয়পস/আআ