শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

কুতুবদিয়ায় খালে লবণ শ্রমিকের মৃত্যু

মৃত্যু: ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

কুতুবদিয়ায় খালে লবণের বোট ঠেলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ মে) দুপুর ১টার দিকে উত্তর ধুরুং জহির আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বাহাদুর আলম(৩০) ওই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে জহির আলী সিকদার পাড়া ব্রিজের পাশে খালে লবণ ভর্তি ছোট বোট ঠেলছিল বাহাদুর আলম। হঠাৎ পেছনে সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাঈমা তাবাচ্ছুম (রনী) বাহাদুর আলমকে মৃত বলে জানান। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতালে প্রাথমিক সুরতহাল নেন।

লাশের ময়না তদন্তের লক্ষ্যে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION