মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় শীর্ষ বনদস্যু মিন্টু গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় শীর্ষ বনদস্যু ও তিন মামলার পলাতক আসামি মো. জাহেদুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী রিজার্ভপাড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জাহেদুল ইসলাম মিন্টু (৩৫) ওই এলাকার মৃত ছুরত আলীর ছেলে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বনদস্যু মিন্টু ডুলাহাজারার রির্জাভপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছেন। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুই রাউন্ড রাইফেলের গুলি, দুটি শর্টগানের খালি কার্তুজ ও এক রাউন্ড চায়না রাইফেলের খালি খোসাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION