শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

পেকুয়ায় পুলিশের জালে ধরা পড়ল ইয়াবা বিক্রেতা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

ক্রেতাকে ইয়াবা দিতে এসে বিক্রেতা নিজেই পুলিশের জালে বন্দী হলো ইউনুস(২৩) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়ায়।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি নুইন্যা-মুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন এ যুবক। এসময় পেকুয়া থানার এসআই নাজমুল হকের নেতৃত্ব নিয়মিত চেকপোস্টকালে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে। সে রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার আলতাজ মিয়ার ছেলে।

উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, পুলিশের কাছে খবর আসে নুইন্যা-মুইন্যা ব্রিজ পয়েন্ট ইয়াবার হাতবদল হবে। আটক ইউনুস ইয়াবা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল সেখানে। এসময় পূর্ব থেকে অবস্থান করা পুলিশ তাকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION