সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মরিনিয়ো নিষিদ্ধ

খেলাধুলা ডেস্ক:

ইউরোপা লিগের ফাইনালের পর রেফারি অ্যান্থনি টেইলরের উদ্দেশ্যে অপমানজনক ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন জোসে মরিনিয়ো। রোমা কোচকে চার ম্যাচের জন্য টাচলাইনে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

গত ৩১ মে বুদাপেস্টে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে সেভিয়ার কাছে হেরে যায় ইতালিয়ান ক্লাবটি। ম্যাচে মোট ১৪টি হলুদ কার্ড দেখান রেফারি, যার মধ্যে ছিলেন মরিনিয়োও।

ম্যাচের পর পুসকাস অ্যারেনার বাইরে ম্যাচ অফিসিয়ালদের লক্ষ্য করে চিৎকার করেন মরিনিয়ো। রেফারি টেইলরের সামনে গিয়ে উত্তেজিতভাবে কিছু বলতে দেখা যায় পর্তুগিজ কোচকে। সংবাদ সম্মেলনেও কড়া ভাষায় টেইলরের সমালোচনা করেন তিনি।

পরে মরিনিয়োকে অভিযুক্ত করে উয়েফা। বুধবার তার শাস্তির কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ফাইনালে সমর্থকদের আচরণের জন্য উভয় ক্লাবের বিরুদ্ধেও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। শাস্তি পেয়েছে রোমাও। সেরি আর ক্লাবটিকে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে তাদের একটি ম্যাচে টিকেট বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫৫ হাজার ইউরো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION