বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০, আরও একজনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন।এছাড়া এদিন ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্তে মৃত্যু হওয়া ৩৭ বছর বয়সী শাহজাহান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি নগরের আগ্রবাদ এলাকায়। গত ১৯ জুন চমেক হাসপাতালে ভর্তি হন তিনি।

এর আগে গত ১৪ জুন নগরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাকিব নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

এদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৮জন।

ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেও এখন পরিস্থিতি খারাপের পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি। সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক রোগীর সংখ্যা খুবই কম। তারপরও সচেতন থাকতে হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৩৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরে ২৪৮ জন এবং উপজেলায় ১২২ জন। মোট আক্রান্তের মধ্যে চলতি জুন মাসেই শনাক্ত হয়েছে ১৮৮ জন।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION