রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া ক্যাম্পে হেড মাঝিসহ ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ জুন) সকালে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন- বালুখালী ক্যাম্পের নুরুল আলম, কুতুপালং ক্যাম্পের হেড মাঝি নুর মোহাম্মদ ও রুহুল আমিন।

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বলেন, বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছি। পাশাপাশি হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আহমেদ বলেন, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছে তাদের চিহ্নিত করে হামলা করছে সন্ত্রাসীরা। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গাদের মাঝে ভয় কাজ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION