মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী
বাংলাদেশ আওয়ামীলীগ মহেশখালী উপজেলা শাখার উদ্যাগে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য, অর্জন,সংগ্রামের ৭৪ প্রতিষ্টা বার্ষিকী পালন, শোভাযাত্রা ও আলোচনা সভা ২০২৩ সম্পন্ন হয়েছে।
২৩ জুন শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে আবদুল মান্নান ও প্রনব কুমার দের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এসময় তিনি বক্তব্যে বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সকল কে ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাছিনার হাত কে শক্তিশালী করতে দলের জন্য কাজ করে যেতে হবে। আগামীতে দলকে পুনরায় ক্ষমতায় আনতে দলীয় নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

এসময় আরো বক্তব্য রাখেনযু বলীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার এনামুল করিম,ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদার, কুতুবজুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম,শাপলাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উচমান গনি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক এহসানুল করিম, যুব লীগের সাবেক সভাপতি সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাছির উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্রজ গোপাল ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন শরীফ, আওয়ামীগ নেতা এডভোকেট আবু তালেব, জেলা আওয়ামিলীগের সাবেক
সহ সভাপতি এম আজিজুর রহমান,জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম, এবং ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিকলীগ, কৃষকলীগ এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক বৃন্দ সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে এক বর্নাঢ়্য আনন্দ শোভাযাত্রা উপজেলা প্রদক্ষিন করা শেষে উপজেলা চত্তরে স্হাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে দলীয় কার্যালয়ে কেক কর্তন করে দলে নেতা কর্মিদের খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভয়েস / জেইউ।