শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

অপহরণের একদিন পর রোহিঙ্গা যুবক হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়া উপজেলায় আশিক এলাহী (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ জুন) সকালে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আশিক ১১ ব্লক সি/৭ এর শহিদুল হকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে সন্ত্রাসীরা আশিক এলাহী নামের এক রোহিঙ্গাকে হত্যা করে হাত পা-বাঁধা অবস্থায় ফেলে চলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

২১ জুন টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬) নামে তিন রোহিঙ্গা যুবককে অপহরণের একদিন পর আড়াই লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেওয়া হয়। পরদিন ২২ জুন লেদা ২৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা বাজার থেকে ফাঁকা গুলি বর্ষণ করে মোহাম্মদ ইসলাম কালো (৪৫) নামে এক বাঙালী ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

অপহরণের একদিন পর অস্ত্রধারী সন্ত্রাসীরা ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন অপহৃত ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে। টাকা না পেলে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে বিষয়টি জানিয়েছেন ভিকটিমের ভাই মো. হাসান। এ ঘটনার একদিন পার না হতেই আরও দুই রোহিঙ্গাকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের ফিরে আসার খবর এখনো আসেনি।

অন্যদিকে টেকনাফে বিগত সাত মাসে ৮৫ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছেন। প্রত্যেকে অপহরণকারীদের মোটা অংকের মুক্তিপণ দিয়ে ফেরত আসেন। মুক্তিপণ দিতে না পারায় টমটম (ইজিবাইক) চালকসহ চারজন খুন হন। এদের মধ্যে একদিনেই কক্সবাজারের তিনজনকে খুন করা হয়। এর মধ্যেই সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে হত্যার শিকারের সংখ্যা আরও একজন বাড়লো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION