বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

ঐশ্বরিয়ার বিয়ে!

বিনোদন ডেস্ক:
দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। তার হবু বরের নাম উমাপতি। ঐশ্বরিয়ার আরেক পরিচয় তিনি দক্ষিণী সিনেমার অ্যাকশন কিং অর্জুন সরাজের বড় মেয়ে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, জনপ্রিয় কমেডিয়ান থামবি রাইয়ার পুত্র অভিনেতা উমাপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন ঐশ্বরিয়া। এ সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন তারা। দুই পরিবার থেকে আলোচনা করে বিয়ের দিন ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়নে এই যুগল। তবে এ বিষয়ে উমাপতি কিংবা ঐশ্বরিয়া কেউ-ই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

২০১৩ সালে তামিল ভাষার ‘পাতাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐশ্বরিয়ার। ২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১৭ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে উমাপতির। এরপর আরো তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘দেবদাস’ সিনেমার কাজ এই নায়কের হাতে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION