বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

মিমের মন ভালো নেই

বিনোদন ডেস্ক:

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না সাইবার থ্রিলার অ্যাকশনধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। পোস্টার, টিজার, গান প্রকাশের পরেও পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি মুক্তির সময়।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কিছু কাজ বাকি থাকায় আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’।

‘অন্তর্জাল’ মুক্তি না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। মিম জানান, ২১ জুন রাতে ‘অন্তর্জাল’ টিম থেকে মেসেজ পেয়েছি যে ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমার একটি গানের শুটিং এখনও বাকি আছে। যার শুটিং হবে ঈদের আগে অথবা ঈদের পরপরই। আর, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে বলেও জানান মিম।

গত কোরবানির ঈদে মুক্তি পায় মিম অভিনীত ‘পরাণ’। এই ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। সে হিসেবে কেউ কেউ বলছিলেন, কোরবানির ঈদ তার জন্য লাকি। অনেকে ভেবেছিলেন, গত কোরবানির ঈদের মতো এই ঈদেও বাজিমাত করতে পারেন মিম। কিন্তু সিনেমা মুক্তি পিছিয়ে যাওয়ায় মন খারাপ হয়েছে এই নায়িকার। সেই সঙ্গে কয়েকদিন ধরে জ্বরেও ভোগাচ্ছে। যার কারণে শরীর, মন কোনোটাই ভালো নেই মিমের।

অভিনেত্রী বললেন, ‘ছবিটি নিয়ে আমরা সবাই খুব পরিশ্রম করেছি। টিজার, গান প্রকাশের পর তার ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি। এরপর মুক্তির খবরে অনেক ভালো লাগা কাজ করছিল। একই ঈদে দুই মাধ্যমে আমার কাজ থাকবে, এটা ভেবেই বেশি খুশি খুশি লাগছিল। তাই প্রচারণাও করেছি। শেষ মুহূর্তে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসায় কিছুটা মন খারাপ লেগেছে। তবে এটা ভাবতে চাই, যা কিছুই হয় ভালোর জন্যই হয়। হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে।’

প্রসঙ্গত, দীপংকর দীপনের পরিচালনায় ২ বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর্জাল’। তিন টেক ফ্রিক তরুণের উদ্ভাবন আর সাইবার অ্যাটাক নিয়ে কল্পিত এক দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এ অন্তর্জালে। ‘অন্তর্জাল’ এর কাহিনী লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন নিজেই।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসানসহ আরও অনেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION