বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

সালমান বিয়ে না করলে, জুতা পরবেন না রাখি

বিনোদন ডেস্ক:
ক্রপ টপের সঙ্গে জিন্স পরেছেন রাখি সাওয়ান্ত। আর পিঙ্ক কালারের জ্যাকেটে নিজের মুখ কিছুটা ঢেকে রেখেছেন। কিন্তু রাখির পায়ে কোনো জুতা নেই। এমন লুকে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

হঠাৎ এয়ারপোর্টে খালি পায়ে কেন রাখি সাওয়ান্ত? এ প্রশ্নের উত্তর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। জুতা ছাড়া হাঁটার কারণ ব্যাখ্যা করে রাখি বলেন— ‘আমার প্রার্থনা সালমান খান যেন বিয়ে করেন। আমার ভাই (সালমান খান) যদি বিয়ে না করে তবে আমি জুতা পরব না। শ্রীলঙ্কা, দুবাই থেকে আমি খালি পায়ে এসেছি।’

সালমান খান কাকে বিয়ে করবে? এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘আমার ভাইয়ের মনে একজন আছেন।’

সর্বশেষ সালমানের উদ্দেশ্যে রাখি সাওয়ান্ত বলেন, ‘সালমান ভাই, দয়া করে বিয়ে করো। আমাদের দেশকে সন্তান দাও।’

আদিলকে গোপনে বিয়ে করেছিলেন রাখি সাওয়ান্ত। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর আদিল রাখিকে স্ত্রী হিসেবে স্বীকৃৃতি দিতে গড়িমসি করছিলেন। সেই সময়ে সালমান খানের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছিল বলে জানিয়েছিলেন রাখি। যদিও কিছু দিন আগে আদিলকে ডিভোর্স দিয়েছেন রাখি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION