শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহকালে যুবক আটক

ভয়েস প্রতিবেদক:

চট্টগ্রামের কেরানীহাট থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে এক যুবককে আটক করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ফরিদ আলম (১৮) ক্যাম্প-৩ এর ব্লক এ/১৪ এর দুদু মিয়ার ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে উখিয়া থানার একটি দল উখিয়ার বিভিন্ন স্পটে বিশেষ অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ফলিয়াপাড়া রাস্তার মাথা থেকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তল্লাশি করে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি অস্ত্র এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চট্টগ্রামের কেরানীহাট থেকে সকাল ৮টার দিকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে ক্যাম্প-৩ এ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

ওসি আরও জানান, ক্যাম্পে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন ওসি।

এর আগেও একইভাবে অস্ত্র সরবরাহকালে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ও শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইভাবে ক্যাম্প থেকেও বেশ কিছু অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের আটক করতে সক্ষম হয় ক্যাম্পে কর্মরত এপিবিএন, থানা পুলিশ ও র্যাব।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION