রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৫

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৩ জন ও পরে হাসপাতালে নেয়ার পথে ২জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হলেন- ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ/২১ মোহাম্মদ হামিম (১৭), ক্যাম্প ১৩ এর বি/১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪),  ক্যাম্প ১০ এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নজিমুল্লাহ (৩৪) ও তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় মিলেনী।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুইজন।
তিনি আরও জানান, ঘটনার পর পরই পালিয়ে গেছে প্রতিপক্ষ গ্রুপ। তাদের ধরতে এপিবিএন ও পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION