শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

রামুতে অসুস্থ হাতির মৃত্যুর কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ

ভয়েস প্রতিবেদক, রামু:

রামু উপজেলার পাহাড় থেকে অসুস্থ হয়ে সমতলে নেমে আসা একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি কেচুবনিয়ায় এ ঘটনা ঘটে।

বার্ধক্যজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান স্থানীয়দের বরাতে বলেন, ভোরে একটি হাতি হঠাৎ পাহাড় থেকে বিলে নেমে এসে দিগ্বিদিক ছুটছিল। সকালে কেচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে হাতিটি লুটিয়ে পড়ে। তা দেখে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা হাতিটিকে পর্যবেক্ষণ করার সময় তা উঠে দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হয়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি সার্জন ও রামু উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপরও তাকে আর স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়নি। বিকেল চারটার দিকে হাতিটি মারা যায়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম। এটি পুরুষ হাতি এবং এর বয়স আনুমানিক ৫০-৬০ বছর। বয়সের কারণে এটি অসুস্থ হয়ে মারা গেছে বলে মনে করছেন চিকিৎসকরা। এরপরও মৃত্যুর আসল কারণ জানতে নমুনা সংগ্রহের পর হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION