বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

সালমানের মুখের ভাষা জঘন্য, বলছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

প্রথম সপ্তাহেই রিয়েলিটি শো ‘বিগ বস: ওটিটি সিজন ২’-এর ঘর থেকে বাদ পড়েছেন আকাঙ্ক্ষা পুরি। আরেক প্রতিযোগী জাদ হাদিদের সঙ্গে প্রকাশ্যে চুমু খাওয়ার জেরে বহিষ্কৃত হন এই অভিনেত্রী। এর পরপরই শোয়ের সঞ্চালক বলিউড অভিনেতা সালমান খানকে একহাত নেন তিনি।

বিগ বসের ঘরে দ্বিচারিতা করেন সালমান! টার্গেট করে নেন একজন প্রতিযোগীকে, এমনই অভিযোগ এনেছেন আকাঙ্ক্ষা। সালমানের কারণে মানসিক অবসাদেও ভুগছেন তিনি। অভিনেত্রী বলেন, “আমার মনে আছে, সালমান কীভাবে আমার সঙ্গে আচরণ করছিলেন। আমায় ‘ভুয়া’ বলে সম্বোধন করেন তিনি। তার গলায় যা তীক্ষ্ণতা ছিল, ভয়ঙ্কর! আমি তাকে আগে এভাবে কথা বলতে শুনিনি।”

প্রকাশ্য মঞ্চে এভাবে কেউ কথা বলতে পারেন না। আকাঙ্ক্ষার কথায়, “উনি যেভাবে আমাকে কটাক্ষ করতে শুরু করলেন। আমার নাকি কুমিরের চোখের জল। তিন দিন জেলে ছিলাম, আমি যেন ভয়ংকর অন্যায় করেছিলাম।’ সালমানের আচরণে, রীতিমতো রেগে আগুন অভিনেত্রী।

এবারের শুরুর দিন থেকেই ‘বিগ বস’ নিয়ে উত্তেজনা। পুনীত কুমার বাইরে আসতেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ক্রমাগত মেজাজ হারাচ্ছেন সালমান খান। যদিও আকাঙ্ক্ষার অভিযোগের কোনো জবাব দেননি বলিউড ভাইজান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION