রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আরসার শীর্ষ নেতা নিহত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়াররোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের আরসা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষনেতা মো: হুসেন মাঝি নিহত হয়পছে।

আজ ভোররাতে কক্সবাজার উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি,ওয়াকিটকি,মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন, ‘ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে। এসময় তারা (আরসা) পুলিশের উপর লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্ম রক্ষার্থে গুলি চালায়। এ সময় একজন রোহিঙ্গা  গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে নিহত ব্যাক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি ,ওয়াকিটকি,মোবাইল, একাধিক সিম উদ্ধার হয়। এ  অভিযান চলমান আছে, অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।’

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে  আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ জন রোহিঙ্গা  নিহত হয়েছেন। তারা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION