সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়াল টাইগাররা

খেলাধুলা ডেস্ক:

ইমার্জিং এশিয়া কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। গতকাল (রোববার) আফগানিস্তান ইমার্জিং দলের বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে সাইফ হাসানের দল। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। এছাড়া শেষ দিকে শেখ মেহেদী হাসানের ঝোড়ো ব্যাটে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

এদিন শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে দলীয় সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন জুবাইদ আকবরি। এছাড়া ইসহাক রাহির ৩১, বাহির শাহ’র ৩০ ও শরফউদ্দিন আশরাফের ২৪ রানে ভর করে মাঝারি লক্ষ্য দাঁড় করায় আফগানরা। টাইগারদের হয়ে রাকিবুল হাসান ও সৌম্য সরকার দুটি করে উইকেট শিকার করেন।

এছাড়া মুশফিক হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল একটি করে উইকেট নিয়েছেন। আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এরপর ব্যক্তিগত ১১ রানে মাহমুদুল হাসান জয়, ২৬ রানে সাইফ হাসান ও ১২ রানে শাহাদাত হোসেন দিপুও সাজঘরে ফেরেন।

এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। তবে উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ১৮ রানেই ফেরেন এই ব্যাটার। মিডল-অর্ডারে ব্যাট করতে নেমে রাকিবুলের হাসানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শেখ মেহেদী। তবে ব্যক্তিগত ২৬ রানে ফেরেন রাকিবুলও। এদিকে ফিফটি তুলে পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী। এতে করে ২ ওভার বাকি থাকতেই ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ১৩ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। এবারের আসর মাঠে গড়াবে শ্রীলঙ্কার মাটিতে। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, ওমান এবং স্বাগতিক শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে ১৩ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION