বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে র‌্যাবের জালে ৩ লাখ ইয়াবা: রোহিঙ্গা সহ আটক ২

জাহাঙ্গীর আলম, টেকনাফ:

টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা। শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী (তুলাতুলি) এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন- উখিযার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ,ব্লক-এ,১৯নং এর বাসিন্ধা মোঃ ইলিয়াছের ছেলে মোঃ শফিক (২৫)। হোয়াইক্যং বালুখালী তুলাতুলি এলাকার কোলা মিয়া গুনা পাড়ার আবুল কাশেমের ছেলে আব্দুল করিম(২২)।

শুক্রবার বিকালে কক্সবাজার র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ হোয়াইক্যং বালুখালী (তুলাতুলি) জামে মসজিদ থেকে অনুমান ১৫০ ফুট দক্ষিণে কক্সবাজার টু টেকনাফ পাকা রাস্তার পাশের কালভার্ট এর নিচ দিয়ে প্রবাহিত ছোট ছড়া দিয়ে পায়ে হেটে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের চৌকশ একটি আভিযানিক দল ওই এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা দেশীয় লোহার তৈরি কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাধে থাকা দুটি পাটের বস্তা তল্লাশী করে ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তার সাথে থাকা অজ্ঞাতনামা আরো ৩ জন সহযোগী পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে নাফনদী দিয়ে কৌশলে বাংলাদেশে পাচার করে থাকে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION