সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিজিবির অভিযানে বাগানের বস্তায় পাওয়া গেছে ৪ কেজি আইস

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের নাইট্যং পাড়া বরফকল এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ জুলাই) টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কেওড়া বাগান ও বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল দুইজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। তাদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌঁড়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে নাফনদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঐ স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তাদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION