সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ এক যাত্রী আটক

ভয়েস প্রতিবেদক:

জুতার বক্সে করে পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হয়েছে নুরুল আয়ুব চৌধুরী (৩৮) এক ক্যাবল ব্যবসায়ী (ডিস)। এসময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকের বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ।

আটক নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। পেশায় তিনি ডিস ক্যাবল ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান বলেন, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) এর যাত্রী ছিলেন নুরুল আয়ুব চৌধুরী।এতে যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মিরা। এসময় এক যাত্রীর সঙ্গে থাকা একটি জুতার বক্স সন্দেহজনক মনে হলে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে তল্লাশীর সিদ্ধান্ত নেন।

পরে নুরুল আয়ুব চৌধুরীর ব্যাগসহ অন্য মালামাল তল্লাশীর সময় হাতে থাকা জুতার বক্সের ভেতর ইয়াবা দেখতে পান। এসময় বক্সের ভিতর পাওয়া যায় ৯ হাজার ইয়াবা। “

বিমানবন্দর ব্যবস্থাপক জানান, ঘটনার ব্যাপারে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION