সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মক্কায় জাতীয়তাবাদী পরিবারে সংবর্ধিত এড. নুরুল আলম

প্রেস বিজ্ঞপ্তি:

সৌদী আরবের মক্কা প্রাদেশিক শ্রমিক দলের উদ্যোগে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আলমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠান পবিত্র মক্কা নগরীর স্থানীয় এক হোটেলের হল রুমে মক্কা প্রাদেশিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রনির সঞ্চালনায় মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র হজ ব্রতে আসা বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয়তাবাদী কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট নুরুল আলম সাহেব।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, সৌদিতে আসার মূল উদ্দেশ্য পবিত্র হজ্ব পালন। কিন্তু হজ্ব পালন করতে এসেও মহান আল্লাহ আপনাদের মাধ্যমে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অনেক খুশি যে এখানেও জাতীয়তাবাদী দলের কর্মি ও সমর্থক ভাইরা যেভাবে ঐক্য এবং আদর্শে অটুট তার জন্য যেকোন মানুষ, যে কোনো নেতা অনুপ্রাণিত হতে পারে, আমিও এর ব্যতিক্রম নই। আশা করছি আগামির দিন হবে জাতীয়তাবাদী দলের, সাধারণ জনগণের। দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র,কায়েম হবে ন্যায়ের শাসন, মুছে যাবে অপশাসন।শেষে মহান আল্লাহর দরবারে ভোটাধিকার ফিরে পাওয়া আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ দরবারে সবাইকে দোয়া করার অনুরোধ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল অসংখ্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION