বুধবার, ২২ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রতীক পেলেন ৫ প্রার্থী

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

এ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া ‘রকেট’, জাতীয় পার্টির শামসুল আলম ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ‘সোনালী আঁশ’ এবং গণমুক্তি জোটের রশিদ মিয়া ‘ছড়ি’ প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ আসনের উপনির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ছয় জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বাকি পাঁচ জনের উপস্থিতিতে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এখন থেকে প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া)। ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ২০১টি ভোট কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএমে।’

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION