সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউপির শান্তিপূর্ণ নির্বাচনে মানুষের আস্থা ঠেকলো বঙ্গবন্ধুর মার্কা নৌকায় । সর্বোচ্চ ৩৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসান উল্লাহ বাচ্চু।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলে যা শেষ হয় বিকাল ৪ টায়। এরপর ভোট গণনা শেষে এক এক করে প্রত্যেক কেন্দ্রের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশ করেন দায়িত্বপ্রান্ত রিটার্নিং কর্মকর্তা। এতে ৩৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্চুকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২৭ ভোট!
মূলত এই দুইজন প্রার্থীর মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ৯টি কেন্দ্রের মোট ভোট সংখ্যায় ৯৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয় নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু। প্রাপ্ত কেন্দ্রের প্রাথমিক ফলাফল থেকে জানা যায়, ১ নাম্বার ওয়ার্ড নাছির মোহাম্মদ ডেইল সাইক্লোন সেন্টার কেন্দ্রে নৌকা পেয়েছেন ৬৬৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা মার্কা পেয়েছে ১২৭ভোট।
২ নাম্বার ওয়ার্ড মহোরীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৬১২ ভোট এবং চশমা মার্কা পেয়েছেন ১৬ ভোট, ৩নং ওয়ার্ড ধলঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
নৌকা পেয়েছে ৩৭৫ ভোট, চশমা পেয়েছেন ৮৮ ভোট,০৪ ওয়ার্ড কেন্দ্রে ১৮৪ ভোট পেয়েছে নৌকা ১৪৬৯ চশমা পেয়েছে ১২৮৫ ভোট,৫নং ওয়ার্ড এমদাদিয়া ৫নং ওয়ার্ড এমদাদিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৮০ ভোট চশমা ৫৭৭ভোট। ৬ নাম্বার ওয়ার্ড সুতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৪০২ চশমা ৫২৫, ৭ নাম্বার ওয়ার্ড খাতের বাপের পাড়া জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছেন ২৬১৬চশমা ২২১৬ ভোট, ৮ নাম্বার ওয়ার্ড বাংলা জার্মান সম্প্রিতী সাইক্লোন সেন্টার কেন্দ্রে নৌকা পেয়েছে ২৯২ ভোট চশমা পেয়েছে ২৬৬ ভোট।৯নং ওয়ার্ড শাপ মারার ডেইল কেন্দ্রে নৌকা পেয়েছে ৪০২ ভোট,চশমা প্রতিক পেয়েছে ৪৩২ ভোট। এদিকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ বাচ্চু বলেন, আমি ধলঘাটাবাসীর প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাসহ আর ইউনিয়নের সকল নাগরিকের প্রতি আমি ঋণী। আগামীকাল থেকে আমি নিজস্ব অর্থায়নে ধলঘাটার উন্নয়ন কাজ শুরু করবো’।
শান্তিপূর্ণ ভাবে চলা এই দ্বীপ ইউনিয়নের ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রত্যেক কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে প্রায় একতৃতীয়াংশের অধিক। সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে ২ নং ওয়ার্ডে ৮২%। অন্য দিকে মোটরসাইকেল প্রার্থী গতবারের চেয়ারম্যান কামরুল হাসান পেয়েছেন মাত্র ৫ ৮৯ ভোট।
ভয়েস/জেইউ।