বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

মা হলেন ‘দৃশ্যম’খ্যাত অভিনেত্রী ইশিতা

বিনোদন ডেস্ক:

মা হলেন ‘দৃশ্যম’খ্যাত অভিনেত্রী ইশিতা দত্ত। বুধবার (১৯ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ভাটসাল শেঠ ও ইশিতা দম্পতির এটি প্রথম সন্তান।

একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মা-ছেলে সুস্থ আছেন। দুই পরিবারের সদস্যরা আনন্দে ভাসছেন। আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন ইশিতা।’

সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ইশিতা-ভাটসালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে এর আগে টাইমস অব ইন্ডিয়াকে ভাটসাল বলেছিলেন— আমাদের বিবাহিত জীবনের ৫ বছর পার হয়ে গেছে। কিন্তু এতদিন বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিইনি। কারণ আমরা আমাদের ক্যারিয়া গুছিয়েছি। আমাদের জীবনে বিয়ে যেমন একটি মাইলস্টোন, সন্তানও তাই। সন্তানের আগমন আমাদের সুন্দর জীবনে নতুন অধ্যায়ের সূচনা।’

টিভি সিরিজে অভিনয় করতে গিয়ে অভিনেতা ভাটসাল শেঠের সঙ্গে প্রথম পরিচয় হয় ইশিতার। ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। ২০২৩ সালকে একসঙ্গে উদযাপন করেন এই দম্পতি। তাদের বহুদিনের স্বপ্ন ছিল মুম্বাইয়ে নিজেদের একটি বাড়ি কেনার। চলতি বছরে সেই স্বপ্নপূরণের কথাও জানান ইশিতা দত্ত।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। ২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অজয় দেবগনের বড় মেয়ের চরিত্রে অভিনয় করেন ইশিতা। এ সিরিজের দ্বিতীয় পার্টেও একই চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION