শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

টেকনাফে সমুদ্র সৈকত থেকে জেলেসহ দুই লাশ উদ্ধার

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের মৃতদেহসহ অজ্ঞাত আরো একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ জেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিয়ার পাড়ার নুরুল আলমের ছেলে মো. হেলাল উদ্দিন(২৫)। অপরদিকে শাহপরীরদ্বীপের সংলগ্ন সাগর পাড় থেকে উদ্ধার হওয়া গলিত মৃতদহের পরিচয় সনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উখিয়ার জালিয়াপালং সংলগ্ন সাগরের কিনারা থেকে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের মৃতদেহটি উদ্ধার করা হয়। এছাড়া টেকনাফের সাবরাং শাহপরীরদ্বীপের সংলগ্ন সাগর পাড় থেকে দুপুরের দিকে অজ্ঞাত একটি গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি জেলের পিতা নুরুল আলমের বরাত দিয়ে জানান, বুধবার ভোরে তার ছেলে সাগরে মাছ ধরতে গেলে হঠাৎ ইঞ্জিনচালিত নৌকাটি সাগরে ডুবে যায়, পরে তার সাথে থাকা অন্যান্য জেলেরা সাতঁরে চলে আসতে পারলেও মো. হেলাল উদ্দিন আসতে পারেনি বলে ফিরে আসা জেলেরা তার পিতাকে জানায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ভিকটিমের পরিবার খোঁজাখুঁজির করলে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার জালিয়া পালং সংলগ্ন সাগরের কিনারায় তার মরদেহ পাওয়া যায়।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরের ঝাউ বাগানের পাশে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে টেকনাফ মডেল থানায় খবর দেয়। ঘটনার সংবাদ পাওয়ার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেঁ গলিত মৃতদেহটি উদ্ধার করে।

ওসি আরো জানান, উদ্ধার হওয়া জেলের মৃতদেহসহ গলিত মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION