শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে মদ ও বিয়ার জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের বরইতলী এলাকায় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণম্যাধমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিতিতে, টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন বরইতলী এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীন বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। সন্দেহজনক ব্যক্তিদের কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নাফনদী সংলগ্ন প্যারাবনে তল্লাশি চালিয়ে ৮টি বস্তা উদ্ধার করে এবং বস্তাগুলো থেকে ৩৮৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বিয়ার এবং বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION