সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

“কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরী ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে”

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারকে একটি পরিকল্পিত পর্যটন নগরী ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ভবিষ্যৎমুখী বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যটন শিল্পের বিকাশ, পরিকল্পিত নগরায়ন, টেকসই উন্নয়ন, কানেক্টিভিটি স্থাপন ও আর্থ-সামাজিক প্রবৃদ্ধির ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমডোর নুরুল আবছার।
কমোডোর নুরুল আবছার আরও জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ২০৪১ অনুসারে বাংলাদেশকে উচ্চ আয়ের ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ঘোষিত রোডম্যাপকে অনুসরণ করা হচ্ছে। এরই অংশ হিসাবে ইতিমধ্যে কক্সবাজার শহরস্থ ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর সংস্কারসহ পুনর্বাসন প্রকল্প কক্সবাজারের শতবছরের ঐতিহ্য লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর অবৈধ দখল এবং অযত্ন অবহেলাম হারিয়ে যাচ্ছিল। তাই, কক্সবাজারের এই ঐতিহ্যবাহী পুকুরগুলোর সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটক ও স্থানীয় জনসাধারণের চিত্ত-বিনোদনের জন্য লক্ষ্যে সংস্কারসহ পুনর্বাসন প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পের আওতায় পুকুরগুলোকে কেন্দ্র করে ওয়াকওয়ে নির্মাণ, মসজিদ সংস্কার, স্যুভিনিয়র শপ, কমিউনিটি বিল্ডিং, স্ন্যাকস বার, ট্যুরিস্ট ডেক্স, ট্যুরিস্ট তথ্য কেন্দ্র, সাইকেল পার্কিং স্ট্যান্ড, সুপরিসর পাবলিক টয়লেট, ল্যান্ডস্কেপিং, এম্পিথিয়েটার, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন, লাইব্রেরী ইত্যাদি নির্মাণ কাজ হয়েছে। ফলে কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চিত্র বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে।
আজ শনিবার (২২ জুলাই) বেলা ১টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) মাল্টিপারপাস হলরুমে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য তুলে ধরেন।
এসময় কক্সবাজারে কউকের সামগ্রিক উন্নয়ন তুলে ধরে কউক চেয়ারম্যান কমডোর নুরুল আবছার আরও বলেন, কক্সবাজার শহরের প্রধান সড়ক হলিডে মোড়- বাজারঘাটা- লারপাড়া (বাস স্ট্যান্ড)] সংস্কারসহ প্রশস্তকরণ, কউকের উদ্যোগে কক্সবাজারের একমাত্র প্রধান সড়ক হলিডে মোড়-বাজারঘাটা-পারপাড়া (বাস স্ট্যান্ড) সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় সড়ক প্রশস্থকরণ, ইউটিলিটিক ডাক্ট, ওয়াকওয়ে, পাবলিক টয়লেট ও বাস বে নির্মাণ, পাবলিক সিটিং অ্যারেঞ্জম্যান্ট, ফুটওভার ব্রীজ নির্মাণ, ফোয়ারা ও সড়ক বাতি স্থাপন (বিদ্যুতায়ন), ফুটপাত নির্মাণ, ফিচার ওয়াল নির্মাণ, সি.সি ক্যামেরা ও পাবলিক ওয়াই-ফাই সংযোগ স্থাপন ও সবুজায়নের কাজ সম্পন্ন করা হচ্ছে।
কউকের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে-
কেবল কার স্থাপন (কক্সবাজার থেকে সাবরাং, কক্সবাজার থেকে মহেশখালী) কক্সবাজারের প্রধান সৈকতে ওয়াটার স্পোর্টস সহ বিভিন্ন এমিউজমেন্ট সুবিধা, ফুড কোর্ট, চেঞ্জ রুম ফ্যাসিলিটিজ সহ অন্যান্য সুবিধাদি সৃষ্টি। তিন তারকা হোটেল কাম কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণ। ইনডোর এমিউজমেন্ট পার্ক স্থাপন। স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। কক্সডিএ মেরিনা বে রিসোর্ট প্রকল্প। কক্সডিএ কন্ডোমিনিয়াম প্রকল্প। মহেশখালীতে ইকো রিসোর্ট নির্মাণ। কক্সবাজার ও সন্নিহিত এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম। সেন্টমার্টিনের জন্য মাষ্টারপ্লান প্রণয়ন। মেরিন ট্যুরিজম প্রসারে উদ্যোগ গ্রহণ। ব্লু-ইকোনমির প্রসারে রোডম্যাপ তৈরি। ইন্টিগ্রেটেড কোষ্টাল জোন ম্যানেজম্যান্ট প্লান তৈরি। রিনিউয়েবল এনার্জি প্রকল্প। কক্সবাজারে সেন্ট্রাল এসটিপি স্থাপন। নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য পানি শোধনাগার নির্মাণ। পর্যটকদের জন্য সী-প্লেন, ক্রুজ শিপ ও হেলিকপ্টার সার্ভিস চালু করা।
উক্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেন, ‘কক্সবাজারকে সুন্দর করে সাজানোর জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যে কাজগুলো সমাপ্ত করেছেন, যে প্রকল্পগুলো এখনো চলমান এবং জেলার সৌন্দর্য বর্ধনে ভবিষ্যৎ যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। কউকের উন্নয়ন দেখতে টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন, কুতুবদিয়া, মহেশখালী মাতারবাড়ি গিয়েছি। সেখানে গিয়ে কউকের সামগ্রিক উন্নয়ন দেখছি। শুনেছি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্লান হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে আন্তর্জাতিক হাবে পরিণত করতে চান।’
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমডোর নুরুল আবছারের সভাপতিত্বে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্তব্যরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION