সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) চট্রগ্রাম সার্কিট হাউজে দুপুর ১ টায় শপথ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহীনা সুলতানার সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।

শপথ বাক্য পাঠ শেষে তিনি বলেন,আজকে যে আপনারা শপথ নিয়েছেন অর্থাৎ অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার গুলো মাথায় রেখে এলাকার সবাইকে নিয়ে কাজ করবেন।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের
পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা তিনি বলেন রোহিঙ্গা যাতে এন আই ডি করার সুযোগ না পায় সে দিকে খেয়াল রাখতে হবে।

এসময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান মাবু সহ কাউন্সিলরা।

গেলো ১২ জুন অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌরসভার নির্বাচন। এতে মাহাবুবুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হয়। পাশাপাশি ১২ টি সাধারন ওয়ার্ড থেকে ১২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ৪ টি ওয়ার্ড হতে ৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়।

গেলো ৫ জুলাই পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION