শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন

ভয়েস প্রতিবেদক:

“ নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশের ন্যায় কক্সবাজারেও উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
পরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে লালদিঘীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপরে জেলা প্রশাসকের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় করনীয় বিষয়ে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,বিএফঅআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান, মৎস্য ব্যাবসায়ীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে মৎস্যখাতে বিশেষ অবদান রাখায় ৫ জন মৎস্য ব্যাবসায়ী ও চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক পেলেন যাঁরা, মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন,প্রক্রিয়াজতকরণ ও বাজারজাতকরণে সদর উপজেলার নাজমা আক্তার, বাগদা চিংড়ি উৎপাদনে মহেশখালী উপজেলার এবিএম মহিউদ্দীন মিরাজ, বাগদা চিংড়ির পিএল উৎপাদনে সদর উপজেলার এম আনিসুর রহমান, মাছ উৎপাদনে চকরিয়া উপজেলার তানভীর আহমদ সিদ্দকী তুহিন এবং আর্টিমিয়া উৎপাদনে সদর উপজেলার নুরুল ইসলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION