শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

সাগরে লঘুচাপ:নিরাপদ আশ্রয়ে ফিরছেন জেলেরা

ভয়েস নিউজ ডেস্ক:
৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে মাছ শিকারে যাওয়ার দুই দিন পরেই সমুদ্র উত্তাল হওয়ায় নিরাপদ আশ্রয়ে ফিরছেন জেলেরা।পটুয়াখালীর আলীপুর, মহিপুর বন্দরে ঘুরে দেখা যায়, জেলেরা মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে ঘাটে বসে আছেন। জেলেদের পদচারণায় মুখর থাকলেও মাছ বিক্রির হাঁকডাক নেই বন্দরে।

এফবি আল্লারদান ট্রলারের মাঝি রুহুল জানান, সমুদ্র উত্তাল, ঢেউয়ের সঙ্গে টিকে থাকতে না পেরে আমরা নিরাপদে চলে এসেছি। আপাতত জাল গুছিয়ে রাখছি আবার কবে সমুদ্রে যেতে পারি জানি না।

আলিপুর বন্দরের ব্যবসায়ী আবুল হোসেন কোম্পানি বলেন, ২ দিন আগে প্রায় ১৫ লাখ টাকার বাজার দিয়ে দুটি মাছের ট্রলার সমুদ্রে পাঠাই। আবহাওয়া খারাপ হওয়ায় ট্রলার দুটি মঙ্গলবার রাতে বন্দরে ফিরেছে। তেমন মাছ পায়নি। বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেলো। এমনিতেই ৬৫ দিনের অবরোধে জেলেরা সবাই বসে ছিলো, এখন আবার আবহাওয়া খারাপ।

মহিপুর মৎস্য বন্দর আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু হোসেন রাজা বলেন, সমুদ্রে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় আমাদের বেশিরভাগ ট্রলার বন্দরে নিরাপদে আশ্রয় নিয়েছেন। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকায় অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION