রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

“রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপে রাখবে ইইউ”

বিশেষ প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর বলেছেন,রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের উপর চাপ রাখবে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশ সমুহের উপর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ইমন গিলমোর জানান, দীর্ঘ ৬ বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বোঝা বাংলাদেশ বহন করে আসছে এবং বাংলাদেশের মানুষ মানবিক সহায়তা দিয়ে আসছে। এজন্য বাংলাদেশ ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিগত ৬ বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে।

গিলমোর জানান, ইতিমধ্যে বিগত চার বছর ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় শরণার্থী সংকট বিরাজ করছে। এরপরও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে।

বৃহস্পতিবার দিনব্যাপী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে ‘আরআরআরসি’ অফিসে সাংবাদিকদের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমো এ কথা বলেন।

গিলমোর আরও জানান, আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। রোহিঙ্গারা আমাকে বলেছেন, ক্যাম্পে খাদ্য ও শিক্ষাসহ নানা চ্যালেঞ্জের মুখে রোহিঙ্গারা। এ সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের পাশে থাকবে এবং মিয়ানমারের উপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবে।

এরআগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোসহ ৫ সদস্যের প্রতিনিধি দল। সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরের পৌছার পর সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

তাঁর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলটির গাড়ি বহর উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়।

গিলমোর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ওই ক্যাম্পে ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম, ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করে।

ইমোন গিলমোর সহ ইইউ এর প্রতিনিধিরা ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ইইউ’র প্রতিনিধিদল সবশেষে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শনের পর দুপুরে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেয় ইইউর এই প্রতিনিধি দল।

বিকেলে ইমন গিলমোরের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অংশ নেওয়ার কথা রয়েছে এবং রাতে অনুষ্ঠিত হবে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমুহের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION