বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে `বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবাপাচারকারি নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ছৈয়দ আলম (৩৫) নামের এক রোহিঙ্গা ইয়াবাপাচারকারি নিহত হয়েছেন। সে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার মো. সৈয়দ আহমদের ছেলে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, ১টি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) ভোর রাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রীজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মো. ছৈয়দ আলম একজন চিহ্নিত মাদক কারবারি বলে দাবি করছে বিজিবি।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রীজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে তাদের একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। টহলদল দূর হতে দুইজন সন্দেহজনক ব্যক্তিকে খালের পাড়ে দেখে। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে নাফনদী সাতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তিনি খালের মুখে আসার সাথে সাথে পূর্বে থেকে অপেক্ষমান দুই ব্যক্তি তার নিকটে এগিয়ে যায়। টহলদল চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক টহলদলটি তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা কারবারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। এসময় বিজিবি’র টহলদলটি সরকারী সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। ফলে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩-৪ মিনিট গুলি বিনিময় হয়। পরে ওখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারীকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরী চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ‘মৃত’ ঘোষনা করেন। এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION