সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাষ্ট্রপতি কক্সবাজার আসছেন, নিরাপত্তা জোরদার

ভয়েস প্রতিবেদক:

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক অবস্থান নিয়েছে শৃঙ্খলা বাহিনী। বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (৩০ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং জানান, কক্সবাজার বিমানবন্দর ভিভিআইপি ডিউটিতে ৭৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে তারা সতর্ক অবস্থান নিয়েছে। ভিআইপি গেইট, ডিপারচার গেইট, দোতালায় ওঠার গেইট, পুরাতন ঝিনুক মার্কেট প্রবেশদ্বার, হেলিপ্যাড, গেস্ট হাউজ গেইটসহ নির্ধারিত পোস্টে তারা দায়িত্ব পালন করবেন। প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন। এ সময় সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন রাষ্ট্রপতি এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দেশের ২২ তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ জেলা পাবনার পর কক্সবাজারই প্রথম কোনো জেলা, যেখানে তিনি রাত্রিযাপন করবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টসহ বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION