সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পুরানের টর্নেডোতে চ্যাম্পিয়ন নিউইয়র্ক

খেলাধুলা ডেস্ক:
কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে বড় পুঁজিই গড়ল সিয়াটল অর্কাস। কিন্তু নিকোলাস পুরানের টর্নেডো ইনিংসে সেই লক্ষ্যটাও মামুলি বানিয়ে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্ক। দাপুটে জয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের শিরোপা ঘরে ‍তুলল দলটা।

বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনালে ৭ উইকেটে জিতেছে নিউইয়র্ক।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় দলটি। তবে তিনে নেমে পুরান তাণ্ডব শুরু করেন। ১৬ বলে ফিফটি পূরণের পর ৪০ বলে করেন সেঞ্চুরি। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছক্কায় শেষ পর্যন্ত ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিউইয়র্ক জয় পায় ৪ ওভার হাতে থাকতেই।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা সিয়াটল অর্কাসের হয়ে ৫২ বলে ৮৭ রানের ইনিংস উপহার দেন ডি কক। ৯ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া শুভম রঞ্জনের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৯ রান। ডোয়াইন প্রিটোরিয়াস করেন ৭ বলে ২১ রান। সুবাদে ৯ উইকেটে ১৮৩ রানের পুঁজি পায় সিয়াটল অর্কাস।

মুম্বাই নিউইয়র্কের পক্ষে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট নেন রশিদ খান। ৩৪ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION