সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যংয়ে সড়ক দূর্ঘটনায়  উম্মে হাবিবা নামে ৭ বছরের শিশু নিহত হয়েছে।
রবিবার (৬ অগাস্ট) দুপুর ২টারদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির মিনাবাজার টেকপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু হোয়াইক্যং ইউপির মিনাবাজার মোরা এলাকার বাসিন্দা নাজির হোসেনের মেয়ে।
স্থানীয় প্রক্ষ্যদর্শীরা জানায়, কক্সবাজার থেকে আসা টেকনাফগামী পায়রা সার্ভিস নামে একটি বাসের ধাক্কায় শিশুটি পড়ে যায়।
টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশে দায়িত্বরত এসআই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে গাড়িটি জব্দ করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION