শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা সহ ৪ জনের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ও চকরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (১)। তাৎক্ষণিক নিহত বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, রোববার দিবাগত রাত থেকে রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণ হচ্ছে। এতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের খাদের নিচে বসবাসকারী আনোয়ার ইসলামের বসতঘরের ওপর মাটিচাপা পড়ে একই পরিবারের ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় মা-মেয়েকে মৃত অবস্থায় এবং গৃহকর্তাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়।

অপর দিকে, কক্সবাজারের চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বিকেলে বরইতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION