সোমবার, ২২ Jun ২০২৬, ১২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল বানভাসির

মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে নাসির উদ্দীন(৪৫) নামের এক বানভাসির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে। সে পেকুয়া বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।

নিহতের স্বজনরা জানান, বন্যার পানি ঘরে ঢুকলে সবাই আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়। এসময় তিনি চিৎকার করে উঠেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজিবুর রহমান জানান, বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION