বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

রামুতে সড়ক র্দুঘটনায় মোটর সাইকেল চালক নিহত

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু পানিরছড়া এলাকায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। সাইফুল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা।

রবিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-সদরের ঈদগাহমুখী একটি মোটর সাইকেল পানিরছড়া জেটি রাস্তা মাথা নামক স্থানে পৌছলে চট্টগ্রামমুখ একটি প্রাইভেটকারকে ওভারটেকিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই নিহত হয় মোটর সাইকেল চালক সাইফুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান-আহত দুই যুবককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION