সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে সৈকতে ভাসমান দুই লাশ উদ্ধার

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সমুদ্রসৈকতে অজ্ঞাতনামা দুই তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ ভেসে এসেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটের হুলবুনিয়া নামক স্থানে জোয়ারের পানিতে ভেসে আসে লাশ দুটি। পরে পুলিশ উদ্ধার করেছে।

মরদেহ দুটির মধ্যে একটি নারীর ও আরেকজন পুরুষ। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

তিনি বলেন, ‘শুক্রবার সকালে সেন্টমার্টিন সৈকতে ভেসে আসা দুটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। পরনে জামা দেখে ধারণা করা হচ্ছে মৃতদেহ দুটি রোহিঙ্গাদের হতে পারে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।’

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্টমার্টিন সৈকতে দুটি অজ্ঞাত মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION